POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

ইউসুফ বেপারী | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬ | সময়: ২:৫৪ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৬ এপ্রিল) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম.এ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান সেলিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলী মাহবুব আফসার, উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ আবদুল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুমান বানু, উপজেলা খাদ্য কর্মকর্তা ফারজানা আক্তার মিলি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তোপাজ্জেল হোসেন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা

আলোচনা সভায় অতিথিরা ক্রীড়া উন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন এবং জুম মিটিংয়ের মাধ্যমে জাতীয় অনুষ্ঠানে যুক্ত হোন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন