POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের ৫ সদস্য আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬ | সময়: ৯:৫৩ অপরাহ্ণ

চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং চোরচক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) জেলা গোয়েন্দা শাখার এসআই বিকাশ চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বাবুরহাট এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চোরচক্রের সক্রিয় ৫ সদস্যকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন