POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রতিবন্ধী সন্তান নিয়ে ঝড় আতঙ্কে হাজীগঞ্জের রোকেয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬ | সময়: ৪:১৯ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন রোকেয়া বেগম। ঝড়-বাদলের আতঙ্ক আর দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছেন তিনি।

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পশ্চিম ছৈয়াল বাড়ির বাসিন্দা রোকেয়া বেগম। স্বামী এমদাদ থাকলেও পরিবারের আয়ের কোনো স্থায়ী উৎস নেই। দুই মেয়ে ও দুই ছেলে নিয়ে তার সংসার, যার মধ্যে একজন সন্তান প্রতিবন্ধী।

গ্রামবাসীর সহায়তায় কোনো রকমে দাঁড়িয়ে আছে দুই চালা টিনের একটি নড়বড়ে ঘর। সামান্য ঝড়-হাওয়াতেই ভেঙে পড়ার আশঙ্কা থাকে, ফলে সবসময় আতঙ্কে থাকতে হয় তাদের। তার ওপর প্রতিবন্ধী সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।

আয়ের মানুষ না থাকায় অনেক সময় অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে পরিবারটিকে। এমন পরিস্থিতিতে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি সহায়তা জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।

রোকেয়া বেগমের প্রশ্ন—“আমাদের পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই?”

যোগাযোগ: ০১৮৬৩২৫৯৯৬২

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন