জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানালেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
শুক্রবার ( ২০ নভেম্বর)বাদ জুম্মা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান। এসময় সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক আবুল কাশেম পাটওয়ারী, তাফাজ্জল হোসেন, গোলাম রাব্বানী,বিল্লাল হোসেনসহ নব- নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের স্বপরিবার।