POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২, উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬ | সময়: ১২:৪৫ অপরাহ্ণ

চাঁদপুর জেনারেল হাসপাতালে ক্রমাগত শিশু রোগীর চাপ বাড়ছে। এতে অবকাঠামো ও চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলায় ৯০ শিশুর সেম্পল পরীক্ষা করে ৩২ জনের হাম সনাক্ত করা হয়েছে বলে শনিবার সকালে নিশ্চিত করেন সিভিল সার্জন নুরে আলম দ্বীন। এছাড়া জেলার সবকটি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক শিশু।

এদিকে সদর জেনারেল হাসপাতালে রোগীর অভিভাবকদের অভিযোগ, শিশুদের নিয়ে হাসপাতালে গেলেই ১শ টাকায় বেড, ২০ টাকায় বিছানার ছাদ মিলছে। এছাড়া খাবার ও বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে বাহির থেকে।

এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৩০ শিশু ও শিশু ওয়ার্ড ৪২ বেডের বিপরীতে ১শ ২৭ জন শিশু জ্বর, সর্দি ও নিউমোনিয়া রোগে ভর্তি রয়েছে।

এছাড়াও জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রোগের উপসর্গ নিয়ে আসা শিশুদের ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহবুব আলী খান জানান, প্রতিনিয়ত হামের উপসর্গ নিয়ে শিশুর রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে বেডের তুলনায় ওষুধ ও খাবার পরিবেশন করা সম্ভব হয়ে উঠে না। তবে, চিকিৎসা সেবা দিতে কোন সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন