POPULAR BD NEWS
Popular BD News Logo

উৎসব মুখর পরিবেশে বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

মো.মজিব পাটোয়ারী | প্রকাশিত: নভেম্বর ২১, ২০২০ | সময়: ৭:১৫ অপরাহ্ণ

ব্যাপক আয়োজন ও উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হলো হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বেলচোঁ বাজার ব্যাবসায়ি সমিতির নির্বাচন ।

শনিবার( ২১নভেম্বর) সকাল ০৮ ঘটিকা থেকে ভোটগ্রহন শুরু হয়ে চলে বেলা ১:০০ টা পর্যন্ত। প্রার্থী-ভোটার-ব্যাবসায়ী, প্রশাসন ও স্থানীয়দের উপস্থিতিতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মহিন মজুমদার।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৯৬ জন। গোপন ব্যালটে অনুষ্ঠিত এ নির্বাচনে বাজার ব্যাবসায়ী আবু ছায়েদ পাটওয়ারী চেয়ার প্রতীকে ১৩৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে ডা.আবদুল মজিদ হারিকেন প্রতীকে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো: নুর হোসাইন সর্দার আনারস প্রতীকে ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

সহ-সাধারণ সম্পাদক পদে মো: নুরুন নবী মিয়াজী প্রজাপতি প্রতীকে ১৬২ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মো:নিয়াজ আহমেদ সম্রাট মাছ প্রতীকে ১৭৯ভোট পেয়ে নির্বাচিন হন। কোষাধ্যক্ষ পদে মো: মনির হোসেন কলস প্রতীকে ১৫০ভোট পেয়ে নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে মো: রাকিবুল ইসলাম রুবেল কলম প্রতীকে ২১৯ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার সম্পাদক পদে মো. শাহ্ পরান টেলিভিশন প্রতীকে ১৪৭ভোট পেয়ে নির্বাচিত হন। বানিজ্যিক সম্পাদক পদে মো: ওমর ফারুক মোটরসাইকেল প্রতীকে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও ১নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন মোরগ প্রতীক নিয়ে মো. আবুল কাশেম, ২নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন আপেল প্রতীক নিয়ে শ্রী দিলীপ চন্দ্র দাস, ৩নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন কবুতর প্রতীক নিয়ে হাছান খাঁন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন খেজুর প্রতীক নিয়ে মো. বাহার মোল্লা।

নির্বাচিত সকল প্রার্থীরা বাজারের উন্নয়নে একযোগে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন