POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ৮ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬ | সময়: ১১:০২ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার(৩০ মার্চ) আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক উদ্যোগ। এই ধরনের সহায়তা তাদের চলাচল সহজ করার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করবে।

হুইল চেয়ার প্রাপ্তদের মধ্যে রয়েছেন, উচ্চঙ্গা গ্রামের অপি পাল, পৌরসভার শহিদ উল্যা, কংগাইস গ্রামের শাহানারা, বাউড়া গ্রামের মোঃ আলী, কাশিমপুর গ্রামের বিল্লাল, ফুলচোঁয়া গ্রামের ইলিয়াস এবং পূর্ব হাটিলা গ্রামের মুনহাজসহ মোট ৮ জন।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন