POPULAR BD NEWS
Popular BD News Logo

বাকিলায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬ | সময়: ৯:৪৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে মুরগী বহনকারী ট্রলির সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া (৩০) নামের এক যাত্রীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মারা গেছে। এ ঘটনায় এক নারীসহ আরো ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকার জাফর মেম্বার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী।

রিনাসহ অপর যাত্রীরা হাজীগঞ্জ থেকে সিএনজিযোগে চাঁদপুর শহরে যাচ্ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী কোমরে আঘাতপ্রাপ্ত রিনা বেগম জানান, সিএনজিটি যেমনি জোরে চলছিলো ঠিক তেমনি বিপরীত দিক থেকে আসা মুরগীর ট্রলিটি দ্রুত বেগে এসে সজোরে ধাক্কা মারে। এতে যাত্রীরা সিএনজি থেকে ছিটকে দুই দিকে পড়ে যায়। এর মাঝে কিবরিয়া নামের একজন সড়কের উপরে পড়েছে কিন্তু সম্ভবত ট্রলির সাথে মারাত্বক সংঘর্ষের কারনে তার শরীর থেকে মাথাটি আলাদা হয়ে যায়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন জানান, ঘটনার পর পর ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষনিক কারো পরিচয় জানা সম্ভব হয়নি। আহতের মধ্যে সিএনজি চালক রয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, ঘটনার পর পর এখানে এসে দেখি হৃদয় বিদারক এক ঘটনা। আহত এক নারী রিনার বরাত দিয়ে তিনি জানান, নিহত ব্যক্তির নাম কিবরিয়া। সিএনজির সাথে মুরগীর সংঘর্ষ ঘটে এর পরে কি হয়েছে তা বলতে পারছেন না।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর জব্বার জানান, দুটি গাড়ি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন