POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬ | সময়: ২:১৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ হাসান মজুমদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ খালেকুজ্জামান শামীম।

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জাতির মুক্তির ইতিহাস, আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন