POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে মাদক বিরোধী ফুটবল খেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬ | সময়: ১২:২০ অপরাহ্ণ

মতলব পৌরসভার দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের মাঠে যুব সমাজের আয়োজনে মাদক বিরোধী প্রীতি ফুটবল খেলা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় অংশগ্রহণ করেন আলোর ছায়া ফুটবল একাদশ বনাম নবজীবন স্পোর্টিং ক্লাব।

সোমবার (২৩ মার্চ) বিকালে ৪টায় দিঘলদী যুব সমাজের নুরে আলম, জসিম, রাসেল, শামিম, রাকিব, তুহিন, সুজন মোল্লার আয়োজনে প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই মোঃ জালাল, যুবদল নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আমির খান , মতলব কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ সরকার আরিফ, মতলব পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি মোঃ ফয়সাল খন্দকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত ফুটবল প্রেমীরা।

খেলার শুরুতেই বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয় এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন