POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় রেল দুর্ঘটনায় রহিমানগরের ব্যবসায়ী জাহিদুল ইসলামের বাবাসহ নিহত ১২

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২২, ২০২৬ | সময়: ৩:২০ অপরাহ্ণ

কুমিল্লায় মর্মান্তিক রেল দুর্ঘটনায় চাপাতলী পাটওয়ারী বাড়ি নিবাসী ও রহিমানগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলামের বাবা তাজুল ইসলাম ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে এ পর্যন্ত মোট ১২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

নিহতদের পরিচয় শনাক্ত ও আহতদের চিকিৎসার ব্যবস্থা চলমান রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম তাজুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন