POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আল-মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬ | সময়: ৯:৫৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারস্থ আল-মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে ১৬ তম বর্ষে পর্দাপন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) হোটেলে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আনাছ।

দোয়া ও মোনাজাতে দেশ ও জাতীর সমৃদ্ধি এবং আল-মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসায়ীক সমৃদ্ধি ও পরিচালক’সহ কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করা হয়। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মসজিদের মুয়াজ্জিন হাফেজ শাহ মো. এমরান।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে ইঞ্জি. নিশান রহমান, ইঞ্জি. নবীন রহমানসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণ্যামান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, হোটেলের পরিচালক মো. আরিফ মজুমদার, মো. নজরুল ইসলাম, শামসুদ্দোহা সোহেল প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন