হাজীগঞ্জ উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে প্রেমিকার সাথে অভিমানে প্রেমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে হাজীগঞ্জ থানা পুলিশ প্রেমিক মহিন উদ্দিনের মৃতদেহ উদ্ধার করেছে।
হাজীগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা আবদুর রশিদ পপুলার বিডিনিউজকে জানান, সকালে মহিন উদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানান, মহিন উদ্দিনের বয়স ২৫ বছর। তার বাবা আহাম্মদপুর গ্রামের মৃত আবদুল হাশেম। শনিবার রাতে মহিন উদ্দিন কীটনাশক প্রাণ করে। পরে ঢাকায় নেয়ার পথে সকালে মারা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমিকার সাথে অভিমান করে মহিন উদ্দিন আত্মহত্যার পথ বেঁচে নেয়।