POPULAR BD NEWS
Popular BD News Logo

৭ জন মুসল্লী নিয়ে দুইদিন আগেই চাঁদপুরের এক গ্রামের ঈদ উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬ | সময়: ২:০০ অপরাহ্ণ

সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপন করা হয় ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তবে এবছর দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা।

আজ বৃহস্পতিবার রীতিমতো মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো চাঁদপুরের একটি গ্রামের মুসলমানরা।

সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মাত্র ৭জন মুসল্লী নিয়ে মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ উদযাপন করছেন।

এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক জানান, ‘নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।’

সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামার অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

তিনি যুক্তি দেখান, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হয়ে থাকে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন