POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সড়ক থেকে ছিটকে পুড়ে গেছে যাত্রীবাহী বাস, হতাহত নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬ | সময়: ১২:২০ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলা বিতারা ইউনিয়নের সাজিরপাড় এলাকায় ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাস ব্রীজের রেলিং ভেঙ্গে ছিটকে পুড়ে গেছে। কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার ভোর রাতে কচুয়া-গৌরীপুর সড়কের সাজিরপাড় এলাকার রফিকুল ইসলামের বাড়ীর পাশে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, সেহেরী খাওয়ার সময় বিকট শব্দের পর আগুন দেখতে পান। পরে দ্রুত আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রেণের চেষ্টা করি। সাচার পুলিশ ও ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। তবে চালক ও হেলফার ঘটনার পরপরই পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বরিউল ইসলাম বলেন, যাত্রীবিহীন বাসটি ভোর রাতে ঈদের যাত্রীদের আনতে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।

কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, বাসটি ৬০ ভাগ পুড়ে গেছে। সড়ক থেকে ছিটকে পড়ে তেলে ট্যাংকি বিস্ফোরণে আগুন ধরে যায় বলে ধারণা করছেন তিনি। চালক বেপোরোয়া গতি অথবা ঘুমের কারণে এই দুর্ঘটনার কবলে পড়েছেন বলে দাবী করেন এই স্টেশন কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন