POPULAR BD NEWS
Popular BD News Logo

টামটা উত্তর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের ইফতার ও দোয়া মাহফিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬ | সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত মাহফিলে এলাকার বিভিন্ন মসজিদের ইমামগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৫নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হযরত মাওলানা বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা রফিকুল ইসলাম এম.এ আল কাদরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুর রহিম আল কাদেরী ও জনাব মোঃ জহিরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন হযরত মাওলানা কাজী শরিফুল ইসলাম ও মাওলানা নেছার উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রনেতা খাজা নুরুল আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ শরিফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান, মোঃ পারভেজ হোসেনসহ ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন