POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬ | সময়: ১০:২৮ পূর্বাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের পূর্ব মকিমাবাদ সর্দার বাড়ি বায়তুল আমান জামে মসজিদে ইফতার ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আতিক উল্ল্যা। সঞ্চালনা করেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওছমান গণি মিয়াজী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাউন্সিলর প্রার্থী মো. রাসেল মিয়া, আবু সাইদ মিয়াজী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইমাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. বাচ্চু মিয়াজী, মো. ফারুক সর্দার, আব্দুল্লাহ আল মামুন, সালাউদ্দিনসহ অন্যান্যরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নাছির হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. আখতার হোসেন, সমাজসেবক মহসীন মিয়াজী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নুরন্নবী সম্রাট, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নেওয়াজ রোমান, ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস.এম. ফয়সাল হোসাইন, ছাত্রনেতা এস.এম. ফয়সাল হাসান, মসজিদের মোয়াজ্জেম মো. ইমাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন