POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ৩ হাজার পিস ইয়াবাসহ ফারুক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬ | সময়: ১১:৩৬ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ফারুক হোসেন (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড মকিমাবাদ ফায়ার সার্ভিস সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক এই গ্রামের রাজ বাড়ির মৃত আনোয়ার হোসেন বুলুর ছেলে।

রাতে বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে আসামীর দেহ তল্লাশি করে তার সাথে থাকা মহিলাদের ব্যবহৃত একটি কালো রংয়ের ব্যাগের ভিতর রাবারে মোড়ানো ১২টি নীল রংয়ের পলিপ্যাক (জিপার) ব্যাগের ভিতর তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

পরে থানার এসআই (নিঃ)/সাজ্জাদ হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। বাদীর এজাহার প্রাপ্তি স্বাপেক্ষে হাজীগঞ্জ থানার মামলা নং-২২, তারিখ-১৪/০৩/২০২৬ইং, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(খ) রুজু করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে রবিাবর দুপুরে চাঁদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন