POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ঈদ উপহার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬ | সময়: ৫:৩৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ছাত্র অধিকার পরিষদ। চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ইউনুস মাহমুদের পিতা-মাতার মাগফিরাত কামনা করে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৪ মার্চ) বিকেলে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ঈদ উপহার বিতরণ করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা সম্পাদক এবং হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল, তাকবির, সদস্য ইমনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, রাজনীতি মূলত মানুষের সেবা করার জন্য। সেই লক্ষ্য থেকেই আমরা প্রতিবছরের ন্যায় এবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদ উপহার বিতরণ করছি। নেতৃবৃন্দ আরও বলেন, গতানুগতিক রাজনীতির ধারা ভেঙে নতুন ধারার সেবামূলক রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন