POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬ | সময়: ১:৩৮ অপরাহ্ণ

চাঁদপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত কর্মসূচির অংশ হিসেবে সচেতনতা র‍্যালী ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

শনিবার সকালে জেলা সার্কিট হাউজের সমানে এই কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর- ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার ও জেলা পুলিশ সুপার রবিউল হাসান।

জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লীন চাঁদপুরের সভাপতি এডভোকেট নুরুল আমিন আকাশের নেতৃত্বে সদস্যরা ও পৌরসভার কর্মচারীরা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশ নেয়।

উদ্বোধনকালে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শহরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, যে সকল স্থানে এডিস মশার প্রাদুর্ভাব বেশি সে সকল স্থান নির্ধারণ করে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি ডেঙ্গু যাতে মহামারী আকার ধারণ করতে না পারে সে লক্ষ্যে বাড়ির ছাদ বাগান, আঙিনা, টব এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

এছাড়া চাঁদপুরে পরিচ্ছন্ন রাখতে সুপরিকল্পিত উদ্যোগ ও ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন