সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এন্ড রিলিফ সেন্টার থেকে প্রাপ্ত ৩২ কাটুন খেজুর বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে হাজীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে চাঁদপুর -৫ হাজীগঞ্জ -শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি: মমিনুল হকের নির্দেশনায় হাজীগঞ্জ উপজেলা প্রশাসন এ খেজুর বিতরন করেন ।
হাজীগঞ্জ উপজেলা ৪৫ টি এতিমখানা মাদরাসা ও মসজিদের ইতেকাফে বসা মুসল্লীদের মাঝে এ খেজুর বিতরন করা হয়। ১ টি পৌরসভা ও ১২ ইউনিয়নের প্রদত্ত প্রতিষ্ঠানে এ খেজুর বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান।
হাজীগঞ্জ উপজেলার এতিমখানা ও মাদ্রাসার প্রধানরা এ খেজুর বিতরন অনুষ্ঠানে উপস্থিত থেকে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তা গ্রহন করেন।