POPULAR BD NEWS
Popular BD News Logo

নাহিদের ফাইফারে পাকিস্তানের ব্যাটিং ধস

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১১, ২০২৬ | সময়: ৪:১৬ অপরাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে আজ বল হাতে যেন নিজের সেরা ফর্মেই আছেন টাইগার পেসার নাহিদ রানা। সফরকারীদের প্রথম পাঁচটি উইকেট তিনি একাই শিকার করেছেন, তাও আবার প্রথম পাঁচ ওভারের মধ্যেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২২.১ ওভার শেষে ৭৭ রান, উইকেট হারিয়েছে ৭টি।

এদিন টসে জিতে শুরুতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুতে বোলিংয়ের সিদ্ধান্তটা যে সঠিক ছিল তা যেন প্রমাণ করে দেখাচ্ছেন টাইগার বোলাররা। পেসার নাহিদ রানা রীতিমত আগুন ঝরাচ্ছেন, প্রথম পাঁচ ব্যাটারকেই তিনি সাজঘরের পথ দেখিয়েছেন।

ক্রিজে টিকে থেকে এই মুহুর্তে ব্যাট হাতে দলকে টেনে তোলার চেষ্টা করছেন হোসেন তালাত ও ফাহিম আশরাফ।

বাংলাদেশ তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২০২৫ সালের ২ ডিসেম্বর। সেই হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে তারা ফিরছে তিন মাসের কিছু বেশিদিন পর (আনুমানিক ৯৮ দিন)। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হয়নি বাংলাদেশের। তাই এই প্রত্যাবর্তন নতুন সূচনা বৈকি।

ঈদুল ফিতরের আগে সিরিজ জিতে সমর্থকদের অগ্রিম ঈদ উপহার দিতে চান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মঙ্গলবার মিরপুরে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে উঠে আসে ‘নতুন যাত্রার’ বিষয়টি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন