চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজন জাতীয় দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ উপজেলা সম্মেলনে কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারি, প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, উপজেলা প্রকৌশলী রেজোয়ানুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আবশার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ ও মফিজুল ইসলাম, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, মিজানুর রহমান মিলন, কাজী নুরুর রহমান বেলাল প্রমূখ।