POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের মেঘনা নদী থেকে ৬ টি বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১০, ২০২৬ | সময়: ২:১৬ অপরাহ্ণ

রাতে নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতির কারণে চাঁদপুরের মেঘনা নদী থেকে ছয়টি বাল্কহেডসহ ১৪ জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ একেএম ইকবাল হোসেন।

তিনি জানান, সোমবার দিবাগত রাতে মেঘনা নদীর লালপুর ও মিনি কক্সবাজার এলাকা থেকে ছয়টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় সুকানী ও শ্রমিকসহ ১৪জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে মারুফ শেখ (২৮), মশিউর রহমান চৌকিদার (৪০), ইব্রাহীম মাঝি (৬০), নেয়ামত উল্লয়াহ (২৬), রিপন মাঝি (২৮), সোহেল (২৭), শামীম শেখ (৩৫), রিফাত হাওলাদার (২৪), আল আমিন (৪০), এয়াদুল শিকদার (২৮), শুক্কুর আলী (২৬), ইব্রাহীৃম শেখ (২৭), সাইফুল ইসলাম (৩০) ও রিয়াদুল (২২)।

তারা বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, সিরাজগঞ্জ, কেরানীগঞ্জ ও চাঁদপুর সদরের বাসিন্দা। তাদের বিরুদ্ধে নৌ- পুলিশের এসআই আবদুল মান্নান ও সুফল কুমার সিংহ বাদী হয়ে ৬ টি পৃথক মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে তাদেরকে চাঁদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

তিনি আরো জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে নদীতে এমন টহল ও অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন