POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ সহ গ্রেফতার ৩, দেশীয় অস্ত্র উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৭, ২০২৬ | সময়: ১২:৫৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও বিপুল পরিমাণের দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত রাত ২টায় হাজীগঞ্জ বাজারস্থ বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সুনাপুর গ্রামের বাসিন্দা মোঃ জাহেদ প্রকাশ জাহিদ (২৭), কুমিল্লার মুরাদনগর এলাকার মোঃ ইসমাইল হোসেন (৩৫) ও একই জেলার দাউদকান্দি এলাকার মোঃ মহসীন মিয়া (৪০)।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, রাতে পিকআপটি সংকেত দিলে ডাকাত দলের সদস্যরা পিকআপ থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ জব্দ করা হয়। এবং তাদের সাথে থাকা ১টি ধারালো রাম দা, ১টি চাপাতি, ১টি দেশীয় তৈরী ধারালো ছুরি, ১টি টি লোহার কাটার, ৩টি লোহার রড, ১ টি লোহার শাবল, ৩ টি পুরাতন সুতী গামছা,৫ টি ধারালো SHARP ব্লেড, ও ৩ টি কালো রংয়ের মাস্ক উদ্ধার করা হয়েছে।

আইনি প্রকৃয়া শেষে তাদের চাঁদপুর জেলা আদালতে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন