POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৫, ২০২৬ | সময়: ১০:৫০ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রাক থেকে মালামাল আনলোড করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকার ফরিদ মার্কেট রোডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে একটি ট্রাক থেকে মালামাল নামানোর সময় অসাবধানতাবশত উপরে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে শ্রমিক মাইনুদ্দিন (১৮) বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাইনুদ্দিন মুন্না ফরিদগঞ্জ উপজেলার বাটিয়ালপুর গ্রামের মুক্তারের ছেলে।

এই বাজার এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন