POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ , হাসপাতাল ভাংচুর, পাঁচ লক্ষ টাকা রফাদফা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৩, ২০২৬ | সময়: ১২:২৬ অপরাহ্ণ

চাঁদপুর শহরের তালতলা এলাকায় একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে হাসপাতাল ভাংচুর ও হামলার ঘটনা ঘটে। পরে পাঁচ লাখ টাকায় দফা রফাদফা হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাত সাড়ে ১১টায় চাঁদপুর জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন চাঁদপুর মডেল থানা পুলিশ।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মোটা সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করার পরপরই নবজাতক শিশু মৃত্যু হয়। চিকিৎসকের অবহেলা ও নার্সের ভুল ইনজেকশনের কারণেই শিশুর মৃত্যু হয়েছে।

চাঁদপুর শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদির বাসিন্দা ইসমাইল বেপারীর স্ত্রী নার্গিস বেগম দুই দিন আগে হাসপাতালে ভর্তি হন। সিজারের মাধ্যমে একটি নবজাতক শিশুর জন্ম হয় । জন্মের পর চিকিৎসকের ভুল সিদ্ধান্ত এবং নার্সের অদক্ষতায় শিশুটির শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে।

এ বিষয়ে হাসপাতালের মালিক পক্ষ ডা. জাহাঙ্গীর খাঁন বলেন, তাদের হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া পাঁচ লাখ টাকার সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, রাতেই কয়েকজনসহ বৈঠক হয়েছে। তবে পরিমাণটা জানা নেই।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। কোন পক্ষের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন