চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে নিখোঁজ হওয়ার এক দিন পর নাদিয়া আক্তার মুন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শিশু নাদিয়া বেরকোটা দক্ষিণপাড়া সোনারচাঁন প্রধানিয়া বাড়ির মোহাম্মদ নবীর হোসেনের মেয়ে। সে নার্সারির শিক্ষার্থী।
পরিবার জানায়, রবিবার তার বান্ধবীসহ প্রাইভেট পড়তে গিয়ে বাড়িতে ফিরেনি। খোঁজাখুঁজি করেও সন্ধান মিলেনি।
আজ সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার পায়ের জুতা ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুকুরে খোঁজে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এরআগে শিশু নাদিয়া নিখোঁজ হওয়ার বিষয়ে তার পরিবারের সদস্যরা কচুয়া থানায় নিখোঁজ ডায়েরী করে। সকালে সাচার ফাঁড়ি ইনচার্জ এসআই শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, পরিবারের হস্তক্ষেপে শিশুর ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।