POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এমপি রাহুলের কৃতজ্ঞতা

মাহ্ফুজ মল্লিক | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০ | সময়: ১২:০০ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির। সহ- সভাপতি করা হয় ১১ জনকে।

তন্মোধ্যে সিনিয়র অর্থাৎ ১ নং সহ-সভাপতি করা হয়েছে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওই কমিটিতে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল ইসলাম রুহুলকে এক নং সহ-সভাপতি করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এছাড়া সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতিও কৃতজ্ঞতা জানানএমপি নুরুল আমিন রুহুল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন