POPULAR BD NEWS
Popular BD News Logo

দৈনিক নয়া প্রভাত পরিবারের ইফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬ | সময়: ১০:০৯ অপরাহ্ণ

দৈনিক নয়া প্রভাত পত্রিকা পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) শহরের হট বাইট রেস্টুরেন্টে এই ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জয়নাল আবেদীন শেখ এবং স্বাগত বক্তব্য রাখেন প্রত্রিকার প্রধান সম্পাদক কাদের পলাশ।

দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচ. এম. নিজামের সঞ্চালনায় সভাপতি তার বক্তব্যে বলেন, দৈনিক নয়া প্রভাত হবে সকলের মুখপাত্র ও সমাজ বিনির্মাণের এক শক্তিশালী বার্তাবাহক। একটি সমাজ পরিবর্তনের জন্য বিভিন্ন মাধ্যমের প্রয়োজন হয়, তার মধ্যে পত্রিকা অন্যতম। আমি বিশ্বাস করি, এই পত্রিকাটি সেই কার্যকর মাধ্যম হয়ে উঠবে।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত এবং চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক নয়া প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক জামাল সাকিব, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ বেলাল, ব্যবস্থাপনা সম্পাদক সাহা জামাল গাজী সোহাগ, সহকারী সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, মিজানুর রহমান, বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিক সহ পত্রিকার বিভিন্ন স্তরের কর্মকর্তা, রিপোর্টার ও শুভাকাঙ্খীরা।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, দৈনিক নয়া প্রভাত চাঁদপুরের গণমানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে তারা একে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করের নুরুল আমিন জিহাদী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন