POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো: ইঞ্জি. মমিনুল হক এমপি

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬ | সময়: ২:০২ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত ইফতার, দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম. এ. রহিম পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বক্তব্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজ বিনির্মাণে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাবো—এমনটাই প্রত্যাশা করি। আমার সঙ্গে রাজনীতি করতে গিয়ে যারা প্রয়াত হয়েছেন, আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি।”

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মাওলানা নজরুল ইসলাম। তিনি মোনাজাতে নেতা-কর্মী ও সমর্থকসহ বাংলাদেশ এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

দোয়া, মিলাদ ও ইফতার মাহফিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন