POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬ | সময়: ৫:১৩ পূর্বাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডের একটি মার্কেটের ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়েছে। শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। খবরে পেয়ে হাজীগঞ্জ ফয়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত আলী আশ্রাফ মার্কেটের মালিক নুরুন্নবী দাবী করেন, তাদের মার্কেটের ১২ টি দোকানের মধ্যে ছয়টি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ফার্নিচার, টাইলস, এন্ড স্যানেটারী, হার্ডওয়্যার ও পাইপের দোকান।

প্রত্যক্ষদর্শী সাবেক অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটোয়ারীসহ স্থানীয়রা জানান, আগুনের লেলিহান দেখে প্রথমে পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের কল করা হয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করা ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে তারা।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় পুরো মার্কেটটি রক্ষা পেয়েছে। তিনটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়। বাকীগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ইউনিট ও এলাকাবাসী দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন