POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে টেন্ডার নিয়ে সংঘর্ষে বিএনপির চার কর্মী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬ | সময়: ২:০০ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার টেন্ডরার প্রক্রিয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ওসি তদন্ত প্রদীপ মন্ডল।

আটককৃত বিএনপির কর্মীরা হলেন, বারোয়ানী গ্রামের মো: সাইফুল ইসলাম (৪৩), বালুরচরের স্বপন ফরাজী (৩৮), মো: মোহন মিয়া (৫০) ও মো: বোরহান উদ্দিন ফরাজি (৫৯)।

তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল জানান, সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দুই গ্রুপের দুইজন করে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এরআগে বুধবার দুপুরে ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজারের গরুর বাজার, মাছ বাজার ও ৫ টি সিএনজি স্ট্যান্ড ইজারার সিডিউল জমা দিতে বিএনপির যুবদল নেতা আবু সাঈদ বেপারী ও পৌর যুবদলের আহবায়ক উজ্জল ফরাজী গংরা পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধানসহ অন্যান্যদের সিডিউল জমা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন