POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে শাকিলা হত্যাকান্ডের ঘটনায় আসামি সোহাগ শরীয়তপুর থেকে গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬ | সময়: ১:৪৯ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরে তরুণী শাকিলা হত্যাকান্ডের ঘটনায় আসামি বিল্লাল হোসেন সোহাগকে শরীয়তপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানীব।

এদিকে শাকিলা হত্যাকান্ডের ঘটনায় সোহাগ গ্রেফতারের খবরে সকাল থেকে থানার সামনে জড়ো হয় এলাকাবাসী। পরে তারা দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেন।

পুলিশ গ্রেফতারকৃত শাকিলের বরাদ দিয়ে জানায়, শাকিলা ও সােহাগের পরকীয়া সম্পর্কে জড়িয়ে ঢাকার ডেমরায় বসবাস করছিল। পরে দুজনের বাক-বিতন্ডার পর শাকিলা আত্মহনন করে। সেখান থেকে তার মরদেহ গেল ১৫ ফেব্রুয়ারী রাতে গোপনে এনে মতলবের শিবপুরে বেঁড়িবাঁধে রেখে লাপাত্তা হয়ে যায় সোহাগ।

বুধবার সন্ধ্যায় তাকে শরীয়তপুর জেলার গোসাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করে উপপরিদর্শক একেএম ইউনুস ।

শাকিলা মতলবের ষাটনল এলাকার বাসিন্দা। তাকে চাকরীর দেয়ার প্রলোভন দেখিয়ে পরকীয় লিপ্ত হয় শরিয়তপুরে বাসিন্দা এই বিল্লাল হোসেন সোহাগ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন