POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে মোটরসাইকেল চুরির হিড়িক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬ | সময়: ২:১৮ অপরাহ্ণ

ফরিদগঞ্জে ৩ ফেব্রুয়ারি-২৬ (সোমবার) মটর সাইকেল চুরির ঘটনা ঘটে। ঘটনাটি পৌর-সভার ৮নং ওয়ার্ডের শ্যামল মজুমদারের মটর সাইকেল।

জানাযায়, ফরিদগঞ্জ থানার উত্তর পাসে পাল বাড়ি থেকে শ্যামল মজুমদারের নিজস্ব মোটর সাইকেলটি রাত আনুমানিক ৮টা ৫২মি: চুরি করে নিয়ে যায় চোর। সিসি ফুটেছে দেখা যায় একটা কালো ছেলে মোটর সাইকেলটি চালিয়ে নিয়ে যাচ্ছে।

নির্বাচনের পর থেকে উপজেলার মধ্যে মোটর সাইকেল চুরির হিড়িক বলে অভিযোগ রয়েছে।

মটর সাইকেল চুরির বিষয়ে অনেকেই জানান, ফরিদগঞ্জে ইদানিং চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। চুরির ঘটনায় তেমন কোন পদক্ষেপ দেখা যায় না। ফরিদগঞ্জ সদরের অনেকেই বলেন, দেখা যায় কিছু ভাসমান লোক বাজারের আশপাশ এলকায় বাসা ভাড়া নিয়ে থাকে, তাদের স্থায়ী তেমন কোন পরিচয় স্পষ্ট না। তারা গভীর রাত্রে পাড়া মহল্লা তাদের আনাগোনা দেখা যাচ্ছে। তাদের দাবি, পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা প্রয়োজন বলে মনে করি।

মটর সাইকেল চুরির ঘটনায় থানা পুলিশের কাছে অভিযোগ প্রক্রিয়াদিন রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন