POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে মোবাইল কোর্টে অভিযান: জরিমানা ১২ হাজার টাকা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬ | সময়: ১:৫৭ অপরাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে লেবু, কাঁচা মরিচ, পেঁয়াজ, টমেটো, খেজুর, আনারস, মাছ, মাংস ডিমসহ নিত্য পণ্যের দোকানে অধিক মূল্যে বিক্রির দায়ে জরিমানা করা হয়।

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে ফরিদগঞ্জ পৌরসভায় বিশেষ দোকান গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেন ১২ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন, ফরিদগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

এসময় সহকারী কমিশনার ভূমি এ.আর.এম জাহিদ হাসান বলেন, পাঁচটি দোকানে অভিযান পরিচালনা করা হয়, মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান রমজান মাস উপলক্ষে ধারাবাহিক ভাবে চলবে। অভিযানে বিভিন্ন মালের আরদ এবং দোকানদারকে সতর্ক করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন