POPULAR BD NEWS
Popular BD News Logo

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আ. লীগের ৬ কর্মী আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬ | সময়: ৪:১১ অপরাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের নোয়াখালী বিচারিক আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম।

এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. সোহেল (৪৫), সিরাজুল হক মঞ্জু (৩৫), শরিয়ত উল্যাহ মিলন (৪৫), মো. হুমায়ুন কবির (৪০), মো. শেখ ফরিদ (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ ৬ কর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায়। এ সময় তারা মির্জা ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কোম্পানীগঞ্জের মাটি, ওবায়দুল কাদেরের ঘাটিসহ নানা স্লোগান দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটকরা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন