POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মহান শহিদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬ | সময়: ১:০১ অপরাহ্ণ

চাঁদপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এসময় শিশুদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতার পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন