POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক ১

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬ | সময়: ৯:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি যাত্রীবাহী স্টিল বোটে তল্লাশি করে আনুমানিক ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানা-এ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন