হাজীগঞ্জ পৌরসভার দুই স্থানে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা হয়েছে।
হাজীগঞ্জ পৌর বিট-২ ও ৪ এ পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত “বিট পুলিশিং সফল করি,অপরাধ মুক্ত সমাজ গড়ি” “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”-এ আদর্শিক স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে এবং মাদক,জুয়া,ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, সন্ত্রাস, ব্যভিচার , জুলুম, অত্যাচার সহ সকল অপরাধ নির্মূল করে সুখী, সমৃদ্ধ এবং আলোকিত সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগ বৃহস্পতিবার বার(১৯ নভেম্বর) সকালে হাজীগঞ্জ পৌর ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের জনগণকে সতর্ক ও সচেতন করার লক্ষ্যে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড সংলগ্নে বিট পুলিশিং মতবিনিময় সভা -২০২০ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ (সার্কেল) মোঃ আফজাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটা.আলী আশ্রাফ দুুলাল,পৌর মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফেরদৌসি আক্তার, পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ লীগের সাধারন সম্পাদক এবং আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মোঃ শাহ আলম, পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর রিটন চন্দ্র সাহা,সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীদা বেগম,০৪ নং কাউন্সিলর প্রার্থী মোঃ তাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনির হোসেন, ৪ নং ওয়ার্ড কমিউনিটি পুুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক এবং আসন্ন পৌর নির্বাচনে ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ আবু হেনা বাবলু,৪ নং ওয়ার্ড কমিউনিটি পুুলিশিং কমিটির সভাপতি হারুনুর রশিদ ।
এসময় উপস্থিত ছিলেন,৬ নং ওয়ার্ড কমিউনিটি পুুলিশিং কমিটির সভাপতি কাজী শাহেদুজ্জামান জুটন ও সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন লিটন,পৌর কমিউনিটি পুুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক গাজী সালাউদ্দিন, ব্যবসায়ী দিলদার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালন করেন সাব-ইন্সপেক্টর বিট-০২ ইনচার্জ মোঃ মাসুদ মুন্সি ।
একইদিন বিকালে হাজীগঞ্জ পৌর ১০,১১ ও ১২ নং ওয়ার্ডে রান্ধুনীমুড়া পাটওয়ারী বাড়ি বালুর মাঠে বিট-৪ পুুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি।
স্বাগত বক্তব্য রাখেন,বিট-৪ এর ইনচার্জ সাব-ইন্সপেক্টর মোঃ সুমন মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা কমিউনিটি পুুলিশিং কমিটির সভাপতি রোটা.আলী আশ্রাফ দুলাল,১১নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র মোঃ শুকু মিয়া,শিক্ষানুরাগী রান্ধুনী মুড়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সী মোহাম্মাদ মনির, ১১নং ওয়ার্ড কমিউনিটি পুুলিশিং কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন মাস্টার, কমিউনিটি পুুলিশিং কমিটির সদস্য মোঃ মঞ্জু মুন্সী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জিলন হোসেন প্রমুখ।
সভা সঞ্চালন করেন,১১ নং ওয়ার্ড কমিউনিটি পুুলিশিং কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক এস.এম.মিরাজ মুন্সী ।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিক বৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।