রমজানকে ঘিরে চাঁদপুরে সন্ধ্যার পর সবজির বাজারের ক্রেতাদের উপচে পড়া ভীড়। এতে শহরের ওয়ারলেস বাজার, পালবাজার, বিপনীবাগসহ বেগুন, করলা,ফুলকপি, টমেটো সকল প্রকার সবজির দাম কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা।
কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বাড়লেও সন্ধ্যার পর থেকে বাজারে নেই ব্রয়লার মুরগী। বাধ্য হয়ে ২৬০ টাকার লেয়ার মুরগী ৩২০ থেকে ৩৫০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। বেড়েছে ইলিশসহ সব।প্রকার মাছের দাম।
শহরের বিপনীবাগে গরুর মাংস কেজি প্রতি বেড়েছে ৫০ থেকে ১শ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮শ থেকে ৮শ ৫০ টাকা।
অন্যদিকে হাজীগঞ্জ বাজার ও শহরের ওয়ারলেস বাজারে ৩০ টাকার নিচে নেই লেবুর পিচ, শশা ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা।
এদিকে শহরের বিভিন্ন বাজারের অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। তিনি ১ম রমজান থেকে জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রাখার আশ্বাস দেন।