POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে অন্ধ হাফেজসহ ৪০ পরিবারের মাঝে ইফতার উপহার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬ | সময়: ৪:০৫ অপরাহ্ণ

চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ১৬জন অন্ধ হাফেজ ও জুলাই আন্দোলনে নিহত ২৪ শহীদ পরিবারের সদস্যদের মাজে ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার সামগ্রী প্রদানের আয়োজন করে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক নামে স্বেচ্ছাসেবী সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্ধ হাফেজ ও শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

তিনি বলেন, সাংবাদিকরা পেশাগত কাজের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে সবসময় নিজেদের নিয়োজিত রাখেন। তারা সমাজের বঞ্চিত ও পিছিয়ে পড়া লোকদের জীবন মান উন্নয়নে বিগত দিনে কাজ করেছে, আগামীতেও করবে। তার ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সামান্য উপহার প্রদান। প্রেসক্লাবের ভালো উদ্যোগ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

প্রেসক্লাবের সদস্য আহমদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমএ লতিফ, সাবেক সভাপতি জালাল চৌধুরী, সিনিয়র সদস্য মো. মুনীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক শরীফুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, চাঁদপুর জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিহাব মির্জা।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক অন্ধ হাফেজ ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।

এর আগে ২০২৫ সালে এই সংগঠনের পক্ষ থেকে অন্ধ হাফেজ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রি প্রদান করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন