POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬ | সময়: ১০:০৬ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরে ৯৯৯ ফোন পেয়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার নন্দলালপুর বেড়িবাঁধের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, সুরতহাল শেষে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন