POPULAR BD NEWS
Popular BD News Logo

মানবিক সাহায্যের আবেদন: অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হাজীগঞ্জের শহীদ মিয়ার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬ | সময়: ১০:৪৫ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার বাউরা গ্রামের বাসিন্দা শহীদ মিয়া দীর্ঘ এক বছর ধরে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তার উন্নত চিকিৎসা ও জরুরি অপারেশন অত্যন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্বজনরা।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়া সত্ত্বেও অসুস্থতার কারণে তিনি কর্মক্ষমতা হারিয়েছেন। ফলে সংসারের খরচ চালানোই যেখানে কঠিন হয়ে পড়েছে, সেখানে চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ প্রয়োজন। তাই সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানিয়েছে তার পরিবার।

নাম: শহীদ মিয়া

ঠিকানা: বাউরা, রিয়াজ উদ্দিন হাজী বাড়ি, হাজীগঞ্জ

যোগাযোগ ও বিকাশ: ০১৮৮৮২৭০৩৮৫

সহায়তার প্রতিটি অনুদান শহীদ মিয়ার চিকিৎসা ব্যয়ে ব্যয় করা হবে। মানবিক সহায়তা দিয়ে একজন অসহায় মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসার জন্য সবার প্রতি অনুরোধ

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন