POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে , আহত ৬

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬ | সময়: ৮:৩৪ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলের শেষ দিকে রায়পুর আঞ্চলিক মহাসড়কের কমর উদ্দিন পাটওয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মোটরসাইকেল চালক জাহিদ (২৫), আরোহী সাজিদ (১৬) ও ফয়সাল (১৬)। তারা গৃদকালিন্দিয়া এলাকার মন্দার বাড়ির বাসিন্দা। এছাড়া সিএনজি চালক মনির হোসেন পায়ে আঘাত পান এবং যাত্রী ফাহিম (২২) গুরুতর আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক শরিফ জানান, গৃদকালিন্দিয়া থেকে ফরিদগঞ্জের দিকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও দুই আরোহীসহ সিএনজির চালক ও এক যাত্রী আহত হয়।

ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় কবলিত সিএনজি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন