বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম.এ হান্নান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে দোয়া ও মুনাজাত করেন।
এমএ হান্নান বলেন সাংবাদিকদেরকে বলেন, আমি কোন দলের বিরুদ্ধে নির্বাচন করিনি, আমি ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করেছি। আমি বিএনপির লোক, বিএনপি করি, ভবিষ্যৎেও বিএনপি করবো। বিএনপির বাহিরে যাবো না। আমি আশাকরি দল আমাকে গ্রহণ করবে।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, সাবেক পৌর প্যানেল মেয়র জাকির গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডাঃ আবুল কালাম আজাদ, খুসরু মোল্লা, ফারুক খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সহ-সভাপতি আবুল বাশার সোহেল, দপ্তর সম্পাদক ফখরুল পাঠান, সহ-কোষাধক্ষ রাশেদ বাবু, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব আমিন মিজি, ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক শাওন চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।