চাঁদপুর জেলা আওয়ামিলীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে কার্যালয়ের ৩য় তলা অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যালয়টি পরিত্যক্ত ছিল। তৃতীয় তলায় প্লাস্টিকের বোতল ও ময়লার স্তুপ। সেখানে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটো ইউনিট আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনেন।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের একাধিক ভবন ও বিভিন্ন অফিস ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
৫ আগস্টের পর দ্বিতীয় দফা পুড়লো চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়টি।