চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে চাঁদপুর-১ (কচুয়া), চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ), চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে এগিয়ে আছে বিএনপি। আর চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে এগিয়ে রয়েছে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর-১ কচুয়া আসনে ৬২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী আ.ন.ম. এহসানুল হক মিলন পেয়েছে ৭৭ হাজার ৩’শ২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু নছর আশরাফী পেয়েছে ৩৬ হাজার ৯’শ ১৫ ভোট।
চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ আসনে বিএনপির প্রার্থী আসনেও এগিয়ে বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দীন।
চাঁদপুর-৩ সদর-হাইমচর আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ১৭ কেন্দ্রের ফলাফলে ১১ হাজার ৭২ ভোট পায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছে ১১ হাজার ১৫ ভোট।
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ৪৪ কেন্দ্রের ফলাফলে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান পেয়েছে ৩০ হাজার ৭’শ ৮২ ভোট, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন পায় ২৩ হাজার ৯’শ ৭৩ ভোট। আর তৃতীয় অবস্থানে বিএনপির প্রার্থী লায়ন হারুন অর রশিদ পায় ১৯ হাজার ২’শ ১১ ভোট।
এদিকে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহারস্তি আসনে ১৯ কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মমিনুল হক পায় ২২ হাজার ৪’শ ২২ ভোট। আর জামায়াত ইসলামী জোটের প্রার্থী ড. নেয়ামুল বশির পায় ৯ হাজার ৬’শ ৬৬ ভোট।