POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে জাল ভোট দেয়ায় ৩ জনের কারাদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬ | সময়: ৪:৫২ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তিতে জাল ভোটের চেষ্টা ও দেয়ায় ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথক ঘটনায় এ দন্ডাদেশ দেয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় বড়তুলা গ্রামের সাইফুল ইসলামের পুত্র মোঃ সাফায়েত হোসেন (২৭) ও একই গ্রামের ইয়াকুব আলীর পুত্র মোঃ সাইফুল ইসলামকে (৫৯) আটক করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরিন বানু সাফায়েত হোসেনকে ১ বছর ও সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

এছাড়া খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টাকালে ওই গ্রামের আবু সৈয়দের পুত্র মোঃ সজিবকে ১৫ দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, জাল ভোট দেয়ার ঘটনায় ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন