আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর -৫ (হাজীগঞ্জ – শাহরাস্তী) আসনের ধানের শীষের মার্কার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
৯ ফেব্রুয়ারী সকালে রাজারগাঁও ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ডের মুকুন্দসার আড়ং বাজার থেকে শুরু হয়ে মেনাপুর বাজার হয়ে তিনটি ওয়ার্ডের প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ শেষে রামরা গ্রামে শেষ হয় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার, মোঃ সিদ্দিকুর রহমান, সদস্য কাজী মিজানুর রহমান, রফিকুল ইসলাম রনি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ সাহাদাত প্রধানীয়া, বিএনপি নেতা খোকন প্রধানীয়, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল হাছানাত বাদল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম খোকন শেখ, ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বকাউল, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কে এম ফখরুল ইসলাম খান, ২নং সাধারণ সম্পাদক মনির আখন্দ, ৩নং সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রধানীয়া, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন ভূইয়া, সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আবু বকর নয়ন, সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ছাত্র দলের সভাপতি ইউনুস খান, সাধারণ সম্পাদক মোঃ হারিছ আহমেদ খান সহ নেতৃবৃন্দ।